প্যাঁচালী আইডি:
পাসওয়ার্ড:
আপনার প্যাঁচালী আইডি না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
সর্বপ্রথম পূর্ণাঙ্গ ফিচার সম্বলিত বাংলা চ্যাটিং চালু করলো প্যাঁচালী
২০শে জুন, ২০০৮   সকাল ১১:০৪
  • বুকমার্ক করুনঃ
  • Facebook
  • Google
  • YahooMyWeb
  • del.icio.us
  • digg
  • Technorati
  • Furl
  • E-mail this story to a friend!


অনেকদিন ধরে পরীক্ষাধীন থাকার পর আবার নতুনভাবে নতুন আরো ফিচার নিয়ে চালু হলো প্যাঁচালীয় চ্যাটিং। এতে আগের মতই একই সাথে একাধিক ব্যক্তির সাথে কথা বলতে পারবেন। বাংলা গানকোনো সমস্যা - এ দুটো পেজ ছাড়া বাকী সব পেজ থেকে এ চ্যাটিং ফিচারটি এবার কাজ করবে।

তবে নতুন হিসেবে থাকছে কনভার্সেশন হিস্ট্রি ফিচার। চ্যাটিং এর সব কনভার্সেশন হিস্ট্রি হিসেবে সেভ হয়ে থাকবে। যার ফলে এক পেজে কথা বলতে বলতে অন্য পেজে গেলেও পুরোনো সব কনভার্সেশন মুছে যাবে না, কিংবা আপনি লগআউট করে পরেরদিন যখন ঐ একই ব্যক্তির সাথে চ্যাটিংয়ে বসবেন, গতদিনের সব বার্তাগুলো সময়সহ দেখতে পাবেন। আবার এ হিস্ট্রি আপনি যখন খুশি মুছেও ফেলতে পারবেন।

তবে যারা মোবাইলে ব্রাউজিং করে থাকেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই চ্যাটিং ফিচারটি কেবল কম্পিউটার থেকেই কাজ করবে। আর এই ফিচারটি যাদের জন্য কাজ করবেনা তাদের ইউজার লিস্টের পাশে আইকনও দেখা যাবেনা। আর তাদেরকে অন্যদের কম্পিউটারের ইউজার লিস্টে গ্রে কালারে ( ) ইনেকটিভ হিসেবে দেখাবে। আর যাদের কম্পিউটারে এই চ্যাটিং ফিচার সাপোর্ট করবে তাদেরকে একটিভ ( ) দেখাবে।

কম্পিউটার থেকে ব্রাউজ করা সত্ত্বেও আপনার ইউজার লিস্টে আইকন দেখা না গেলে বুঝতে হবে আপনার ব্রাউজারে এই চ্যাটিং ফিচারটি সাপোর্ট করেনা যার কারণ হতে পারে, আপনার পিসিতে "ফ্লাশ প্লেয়ার" ইন্সটল করা নেই, কিংবা থাকলেও আপডেটেড নয়। যেটি এই চ্যাটিং ফিচারটির জন্য অপরিহার্য। ফ্লাশ প্লেয়ার ইন্সটল করার জন্য এখানে ক্লিক করুন। ফ্লাশ প্লেয়ার ইন্সটল করার পর আপনার ব্রাউজারের কুকি ক্লিয়ার করুন। কীভাবে কুকি ক্লিয়ার করবেন তা দেখে নিন। তারপরেও সমস্যার সমাধান না হলে প্যাঁচালীর "কোনো সমস্যা" বিভাগে যোগাযোগ করুন।


সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পড়েছেনঃ ৩২৪জন      মন্তব্যঃ ৫৫টি
পোস্ট রেটিং
(৩.৭/২৪)
গোলাপি মেয়েবলেছেনঃ
২০শে জুন, ২০০৮   সকাল ১১:২১
কিনতু কীভাবে করে তাি তো বুঝতে পারছিনা। আর আমার তো যে রং ঠাকলে চ্যাট করা যবে সেই রং কিনতু হচছেনা কেন
লেখক বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   সকাল ১১:২৭
আপনার ইউজার লিস্টে যার সাথে চ্যাটিং করতে চান তার নামের আইকনটিতে ক্লিক করুন।
কম্পিউটার১বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   সকাল ১১:২২
ধন্যবাদ কতৃপক্ষ । তবে আপনাদের কিছু নীতিমালা থাকা অব্শ্যই দরকার আছে । আমি আমার লেখাগুলো অনেক কষ্ট করে লিখছি । কোনো করাণে যদি ব্যান করা হয় তাহলে খুবই দু:খ পাব । তাই আপনাদের নীতিমালাগুলো আমাদের জানা দরকার । যাতে করে আমরা সেগুলো মেনে চলতে পারি ।
উত্তর দিনঃ
কম্পিউটার১বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   দুপুর ১২:১১
চ্যাটিং করা যায় না ।
লেখক বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   বিকাল ৪:১৬
ফ্লাশ প্লেয়ার এবং কুকি ডিলিটের ব্যাপারটি পড়ে নিন।
কম্পিউটার১বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   দুপুর ২:২৭
হ্যা চ্যাটিং করা যাচ্ছে । তবে সবার সথে না ।
উত্তর দিনঃ
মুকুটবলেছেনঃ
২০শে জুন, ২০০৮   বিকাল ৩:৪৬
সবার আইকন এ্যাকটিভ না!
উত্তর দিনঃ
নোটিশবোর্ডবলেছেনঃ
২০শে জুন, ২০০৮   বিকাল ৪:১৪
এই পোস্টের শেষের অংশটি মনোযোগ দিয়ে পড়ুন। ফ্লাশ প্লেয়ার এবং কুকি ডিলিটের ব্যাপারটি।
উত্তর দিনঃ
বাতিল ব্যক্তিবলেছেনঃ
২০শে জুন, ২০০৮   সন্ধ্যা ৭:৩৩
সব কিছু করার পরও কেন যে চ্যাট আইকন'টি আসছে না বুঝলামনা।
উত্তর দিনঃ
ইট্টুস্বলেছেনঃ
২০শে জুন, ২০০৮   রাত ১১:৫৮
চমৎকার রেটিং
উত্তর দিনঃ
উম্মু আবদুল্লাহবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   রাত ২:৩০
আচ্ছা বাংলায় চ্যাটিং কি প্রথম প্যাচালীই শুরু করল?
লেখক বলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৪:৫৯
সম্পূর্ণ বাংলায় পূর্ণাঙ্গ ফিচার নিয়ে এটিই প্রথম।
বৃত্তবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৪:২৫
চ্যাটিং করব কী, প্যাচালিতে ঢোকা মাত্রই ব্রাউজারের লেফট টু রাইট স্ক্রল বার উধাও! যারা যারা লগড ইন, তাদের নামই তো দেখতে পাচ্ছি না!
উত্তর দিনঃ
বৃত্তবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৪:৫৪
রেজুশেন বাড়াবার পর এখন ঠিক আছে!
চমৎকার। ধন্যবাদ। সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, সেটা হলো- কর্তৃপক্ষ ইন্টারঅ্যাকটিভ। এটা খুবই জরুরি।
উত্তর দিনঃ
মাহমুদ রহমানবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৫:০৪
সম্পূর্ণ বাংলায় পূর্ণাঙ্গ ফিচার নিয়ে এটিই প্রথম।

... চ্যাটিং ফিচার কাজ করছে, দারুণ ব্যাপার। প্যাচালীকে ধন্যবাদ এই ফিচারটি এড করার জন্য। বাংলায় চ্যাটিং-এ প্যাচালী তাহলে পথিকৃত?
উত্তর দিনঃ
হ-য-ব-র-লবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৫:১১
অবশেষে প্যাঁচালীর চ্যাটিং ফিচার নতুন উদ্যমে শুরু হলো .............. এ যেন একটি বড় পাওনা আমাদেরকে আরো নিকটবর্তী এনে দিল ফিচারটি......... খুব ভাল লাগলো দুএকজনের সাথে বাংলায় চ্যাটিং করতে পেরে.......... আমার দৃঢ় বিশ্বাস প্যাঁচালী কর্তৃপক্ষের এই উদ্দোগটি আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে......... যে প্যাঁচালীকে এত ভালবাসি তার কিছু ভাল দিক ভালবাসাকে আরো মজবুত করবে নিঃসন্দেহে......... ধন্যবাদ কর্তৃপক্ষ.............. ধন্যবাদ রিফাত ভাইয়া.......... বেঁচে থাকুক ভালবাসার মাঝে আমাদের প্যাঁচালী................
উত্তর দিনঃ
আতেলবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৫:৪০
আমি অনেক চ্যাট করেছি কিন্তু বাংলা চ্যাটিং এই প্রথম............ প্যাঁচালী কতৃপক্ষের নিকট এটা আমাদের অনেক দিনের দাবী ও ছিল............... আজ আমি দুজনের সাথে সাচ্ছন্দে চ্যাট করতে পেরে খুব ভালো লাগল.............. আশা করি অতিতের ন্যায় আমরা চ্যাট করতে আর বিরম্বনায় পরবনা.................... ।

ধন্যবাদ কতৃপক্ষ ।
উত্তর দিনঃ
আতেলবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   ভোর ৫:৪১
ওহ ভুলে গেছি ফি তো আর দিতে হবে ..............
তবে রেটিং................ ৫
উত্তর দিনঃ
দুলালবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   সকাল ১০:০৫

সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, সেটা হলো- কর্তৃপক্ষ ইন্টারঅ্যাকটিভ। এটা খুবই জরুরি।
কনভার্সেশন হিস্ট্রি ফিচারটি চমৎকার। ধন্যবাদ @ কর্তৃপক্ষ কে ।
উত্তর দিনঃ
ভালবাসাবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   সকাল ১০:৫২
প্রথম বাংলা চ্যাটিং, আমি আসলে নিজেকে গর্ববোধ করছি যে, এই ঘটনার আমিও একজন স্বাক্ষী। এবং অনেক অনেক ধন্যবাদ কর্তপক্ষ কে।
উত্তর দিনঃ
যীনাতবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   দুপুর ১২:৩৭
ফিচারটি পেয়ে ভাল লাগল।
প্যাঁচালি ধীরে ধীরে উন্নতি করছে।
তারপরও কিছু ফিচারের অভাব বোধ হয় আশা করি সেগুলো শীঘ্য পাব।
কর্তৃপক্ষকে ধন্যবাদ।
উত্তর দিনঃ
কাকটারুয়াবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   দুপুর ১:৫১
এই তো হচ্ছে । প্যাঁচালীর বাংলা চ্যাট এখন করতে পারছি................. ।
তবে আবারো যেন পুর্বের মত কোন সমস্যা না হয়............... কতৃপক্ষ দৃষ্টি রাখবেন আশা করি.................... ধন্যবাদ কতৃপক্ষ...................
উত্তর দিনঃ
উম্মু আবদুল্লাহবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   দুপুর ১:৫৪
রেটিং দিলাম। খুব ভাল লাগছে।
উত্তর দিনঃ
মুন্নাবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   বিকাল ৩:২৯
কাজ করছে। ধন্যবাদ।

রিফাজকে চিনেন? আপনার বন্ধুর ছোট ভাই।
লেখক বলেছেনঃ
২২শে জুন, ২০০৮   রাত ১:৫০
হ্যাঁ। আপনার বন্ধু নাকি?
বীরবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   বিকাল ৪:১৯

ভালো, হু রে বাংলায় চ্যাটিং
উত্তর দিনঃ
বাতিল ব্যক্তিবলেছেনঃ
২১শে জুন, ২০০৮   বিকাল ৪:৫২
ওম শান্তি!কি মজা!আমি এখন সব পাচ্ছি।
আনন্দে ডিগবাজি খাইতে ইচ্ছে করতাছে
উত্তর দিনঃ
সৈয়দ জামানবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   ভোর ৬:৪৭
স্বাগতম।
উত্তর দিনঃ
পৃথিবীবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   সকাল ৭:৩৮
ভাল লেগেছে,সত্যিই ভাল লেগেছে।
ধন্যবাদ কর্তৃপক্ষ কে।
উত্তর দিনঃ
বৃত্তবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   সকাল ৭:৫৯
আমি আবার এখন আইকনটা দেখতে পাচ্ছি না। বুঝলাম না.....
উত্তর দিনঃ
মুন্নাবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   সকাল ১১:১৭
রিফাজ আমার বন্ধু। ওর কাছেই প্যাচালীর নাম শুনেছিলাম। তখন কিছু বুঝিনি। সেইদিন রিফাজের বড় ভাইয়া আমাকে বললো যে সে আপনার বন্ধু।



আর একটা কথা। চ্যাটিং কিন্তু এখন আবার কাজ করছেনা।।।।
উত্তর দিনঃ
মুন্নাবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   সকাল ১১:২৩
পুরো ফিচারটা সুন্দর। ধন্যবাদ।


এখন আবার কাজ করছে।।।
উত্তর দিনঃ
মুন্নাবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   সকাল ১১:৪০
রিফাজ আমার বন্ধু। ওর কাছেই প্যাচালীর নাম শুনেছিলাম। তখন কিছু বুঝিনি। সেইদিন রিফাজের বড় ভাইয়া আমাকে বললো যে সে আপনার বন্ধু।



আর একটা কথা। চ্যাটিং কিন্তু এখন আবার কাজ করছেনা।।।।
উত্তর দিনঃ
েরামান্সবলেছেনঃ
২২শে জুন, ২০০৮   বিকাল ৩:৪১
সুস্বাগতম বাংলা চ্যাটিং
উত্তর দিনঃ
ইট্টুস্বলেছেনঃ
২২শে জুন, &#