|
স্মৃতি বোধহয় একটু বিষন্নই হয়
|
২৪শে জুলাই, ২০০৮ সকাল ৯:২১ |
|
|
|
|
একটা গান শুনছি। আতিফ আসলামের। গানটার সাথে অনেক কথা অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা সময়। গানটা শোনার সময় একটা আজব কষ্টের অস্তিত্ব টের পাচ্ছি। ফেলে আসা সময়ের ছায়া। আমাদের অতীত নিয়ে অনেক কথা অনেকে বলে গেছেন। কেউ কেউ বলে, past is past. কথাটার পজিটিভ দিকটা অস্বীকার করা যায় না। খুব ইন্সপায়ারিংও। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হল, আমাদের অতীত কখনো আমাদের ছেড়ে যায় না, আমাদের ভবিষ্যৎ আমরা জানি না, আর বর্তমান বলে আসলে হয়ত কিছু নেই। আবার হয়ত ওটা নো ম্যানস ল্যান্ড টাইপের একটা জায়গা, যেটা ভবিষ্যৎ আর অতীতের মাঝে বসে আছে.....
ভাবতে গেলে সব গুলিয়ে যায়, মাথা খারাপ লাগে। কিছুদিন আগে 'ডি জ্যা ভু' দেখলাম। স্পেস টাইম বিষয়ক ভুতটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। নিজেকে খুব আনহ্যাপি লাগতে শুরু করেছে এরই মধ্যে। মনে হচ্ছে, তৃতীয় বিশ্বের একটা দেশে থাকি, যেখানে এসব সাবজেক্ট বিলাসী সাবজেক্ট ছাড়া আর কিছুই না। হাহ.........
গানটা আবার দিলাম। বারবার শুনতেও খারাপ লাগার কথা না। ভালোই লাগছে। মিউজিকের আসলেই কোন ভাষা নেই, কোন বর্ডার নেই....
গান শুনতে শুনতে একটু দুঃখবিলাস মাঝে মাঝে মন্দ লাগে না......
একটা নিরুপদ্রব সময় ছিল যখন এই গানগুলো শুনতাম। যে মানুষগুলোর, যে ঘটনাগুলোর সাথে গানগুলো জড়িয়ে আছে সেগুলো বারবার মনে হচ্ছে। আমার এই স্বল্পদৈর্ঘ্য এই জীবনে যে জিনিসটা আমি (বোধহয়) সবচেয়ে ভালো অর্জন করতে পেরেছি সেটা হল- ভুলে যাবার ক্ষমতা। সব মানুষকেই এটা পারতে হয়। তবু মাঝে মাঝে ফেলে আসা দিনগুলোকে একটু প্রশ্রয় দেয়া আর কি।
বন্ধু থেকে শুরু করে পোশাক আশাক খাবার মেন্যু পর্যন্ত কি না বদলেছে এই কয়েকটা বছরে। মনের বয়স বেড়েছে, দেহের বয়স বেড়েছে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলছি আজকাল এটা মাঝে মাঝেই মনে হয়। এই যেমন গানটার নাম যখন জানলাম (অথচ শুনিনি তখনো) সেই সময়টাতে আমার নানী জীবিত ছিলেন, তার কথায়, হাসিতে, রান্নার ঝাঁঝের সাথে এই গানটার নাম অনেকটা জড়িয়ে গেছে.......... অথচ এই মানুষটা এখন আর এখানে নেই........ কিংবা কে জানে হয়ত আছে আশেপাশেই...... হয়ত আমি দেখতে পাচ্ছি না.... আমরা দেখতে পাচ্ছি না..........
হয়ত আমাদের জীবিত এবং মৃত আপনজনেরা আমাদের আশেপাশে অনেক সময়ই থাকেন, আমরা হয়ত জানি না....... জানার চেষ্টা করি না......... হয়ত তাদের কাছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ বলে কিছু নেই.......
ইন্টারনেটে বসে যাদের সাথে কথা হত, তাদের বেশিরভাগের সাথেই যোগাযোগ নেই। কেন যেন, ভার্চুয়াল লাইফকে রিয়েল লাইফে নিয়ে এলে তার চার্ম কমে যায়। বোধহয় একটা লেখার যত আবেদন একটা আস্ত মানুষের আবেদন তার চেয়ে বেশিরভাগ সময়ই কম হয়। কিন্তু তারপরও এই জগতটাকে অস্বীকার করার উপায় নেই। আজব!
এই সময়টুকুর মধ্যেই রিয়েল লাইফের বন্ধু-বান্ধব, বন্ধুত্বের সংজ্ঞা, জীবনের সংজ্ঞা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি.... আরো অনেক কিছুই বদলে গেছে। সময় সব কিছুকে কতটা বদলে দেয়। এক সময় যে যোদ্ধা, সময়ই তাকে আপোসকারী বানায়..... তরুণকে বৃদ্ধ বানায়, মনে এবং দেহে।
আমাদের জীবনটা খুব অস্থায়ী একটা বিষয়, অথচ খুব গুরুত্বপূর্ণ.......
......................................................
এভাবে প্রলাপ বকতে থাকলে লেখা আর থামবে বলে মনে হচ্ছে না। আতিফ আসলামের গানটার লিরিকটা খুঁজে বের করার চেষ্টা করছি বেশ কিছুক্ষণ থেকে... দেখি পাই কিনা শেষ পর্যন্ত। পেলে শেয়ার করব।
......উঁহু পেলাম না লিরিকটা .... বরং নামটা দিয়ে দেই, আপনারা কেউ সম্ভব হলে একটা ভালো লিংক জোগাড় করে দিন, যেখানে অর্থসহ গানটার লিরিক পাওয়া যাবে। গানটার নাম- aas paas শিল্পী আতিফ আসলাম এবং হাদিকা কিয়ানি।
দেখুন তো পান কিনা লিরিকটা, আমি তো পেলাম না । |
|
|
|