প্যাঁচালী আইডি:
পাসওয়ার্ড:
আপনার প্যাঁচালী আইডি না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
যাদুর আড্ডি
২৪শে জুলাই, ২০০৮   সকাল ৭:৪৫
  • বুকমার্ক করুনঃ
  • Facebook
  • Google
  • YahooMyWeb
  • del.icio.us
  • digg
  • Technorati
  • Furl
  • E-mail this story to a friend!


আমাদের বাঁশ ঝাড়ের পাশেই ছিল একটা সু-উচ্চ গাছ । আশেপাশে যত গাছ ছিল, নিঃসন্দেহে এই এলাকায় এটাই ছিল সর্বোচ্চ । তো এক বাজপাখি দম্পতি নিরাপদ এলাকা মনে করে এই সু-উচ্চ গাছের একেবারে মগডালে তাদের সংসার পাতল । কিছু দিনের মধ্যেই তাদের সংসার আলোকিত করতে দু'টো ডিম এল । সংসারে স্বামী-স্ত্রী ভাল বুঝাপরা ছিল বিধায় তারা দু'জন পালাক্রমে ডিমে তা দিত ।

এদিকে বিষয়টা আমাদের দুষ্ট গ্রুপের নজরে চলে আসে । তাতেও কোন সমস্যা হত না, এত উচু গাছে চড়াটা খুবই কঠিন ছিল । কিন্তু গোপন সুত্রে আমাদের মধ্যে একজন জানতে পারে যে, বাজ পাখির ডিম তার বাসা থেকে এনে সিদ্ধ করে আবার বাসায় রেখে এলে পাখি বুঝতে পারবে তার ডিমে গড়বড় হয়েছে । আর এই ডিমকে আবার আগের মত ভাল করার জন্য যাদুর হার ( যাদুর আড্ডি ) সংগ্রহ করে আনবে । আর ডিম আবার আগের মত ভাল করে ঐ যাদুর হাড়টা বাসায়ই রেখে দিবে । আর এই যাদুর হাড় দিয়ে যে কোন অসম্ভবকে সম্ভব করা যাবে । সুতরাং যাদুর হাড় দখল করার এমন মোক্ষম সুযোগ হাত ছাড়া করার মত গ্রুপ আমরা নই ।

অভিযান চালানোর সিদ্ধান্ত হল । নির্ধারিত দিনে অভিযানে বের হলাম । কিন্তু আমরা পাল্টা আক্রমনের জন্য প্রস্তুত ছিলাম না । গাছের অর্ধেক উঠার পরই ফাইটারের মত আমাদের দিকে ধেয়ে এল বাজপাখিদ্বয় । আমরা নেমে এলাম । কিন্তু তার আগেই আমার সহকারীর কিছু চুল খোয়া যায় তাদের আক্রমনে ।

কয়েক দিন পর । এবার পরিকল্পিত আক্রমনের সিদ্ধান্ত হয় । আমি বড় ভাইয়ের হেলমেড পড়ে নিলাম । আর সহকারী হিসাবে সাথে রইল দু'জন । আর দুজনের হাতেই লম্বা লাঠি । আমাদের পরিকল্পিত আক্রমনের মুখে তারা পিছু হটতে বাধ্য হল,
আর আমরা সফল অভিযানের পর গাছ থেকে নেমে এলাম । সাথে আলাদিনের আর্শ্চয্য প্রদীপ, দু'টো বাজপাখির ডিম ।

লুঙ্গীর কোরচে করে ডিম দুটো নিয়ে এসেছিলাম । নীচে নামার পর আমাদের অপরাপর সঙ্গীরা ডিম দেখতে ব্যাকুল হল । সাথে উচ্ছাস । আমরা সফলতার দারপ্রান্তে পৌছে গেছি । তারা ডিম দু'টো দেখতে আমার কোরচে হাত দেয় । আমিও খুলে দেই । আমি ভাবলাম ওরা ধরবে, ওরা ভাবল আমি বুঝি লুঙ্গীটা ধরেই আছি ।
সুতরাং যা হবার তাই হল । ডিম দুটো মাটিতে পড়ে ভেঙ্গে গেল । আমরা একেবারে হতাশ হয়ে গেলাম । তীরে এসে তরী ডুবল বলে ।
পড়েছেনঃ ২৪জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(২.৬/৫)
আনসারবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   সকাল ৯:৩৬
মজাই লাগল। তবে আমি হলে হয়ত বাজ পাখির ডিমের জায়গায় অন্য কোন ডিম দিয়ে ট্রাই করতাম।
লেখক বলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৪:৩৫
আসলে মন্দ বলেন নাই
আরিশাবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   সকাল ৯:৫৪
মজার অভিজ্ঞতা!!

ভালো লাগলো, তবে ডিম দুটো ভেঙ্গে যাওয়াতে একটু কস্ট লেগেছে।
লেখক বলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৪:৩৭
হ্যা খুবই কষ্ট পেয়েছিলাম
বিগ বসবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   সকাল ১০:০০
বাস্তব গল্পগুলো সব সময়ই ভাল লাগে ।
লেখক বলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৪:৩৮
ধন্যবাদ
বাংলার মাটিবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   দুপুর ১২:০৩
যাদুর আড্ডি, অবাস্তব কল্পনা ।
লেখক বলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৪:৪০
তা ঠিক
আল-আমিন গাজিপুরবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   দুপুর ২:১১
দারুন ভালো লেগেছে।ধন্যবাদ কাকটারুয়া আপনাকে।
লেখক বলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৪:৪১
আপনাকে ও ধন্যবাদ
কাকটারুয়াবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৫:০৫
সবাইকে ধন্যবাদ ।
উত্তর দিনঃ
ভোরের কোলাহলবলেছেনঃ
২৪শে জুলাই, ২০০৮   বিকাল ৫:২৪
কল্পনায় পরশপাথর খুজেছি অনেক। পেলে কোন কোন জিনিষ সোনায় পরিনত করা হবে তার একটা লিস্টও মনে মনে চিন্তা করতাম
লেখক বলেছেনঃ
২৫শে জুলাই, ২০০৮   রাত ১২:০৩
আমার বাস্তব পরশ পাথর একটু ভুলের জন্য হারিয়ে গেল ।