প্যাঁচালী আইডি:
পাসওয়ার্ড:
আপনার প্যাঁচালী আইডি না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
রক্তিম গোলাপ
২১শে আগস্ট, ২০০৮   সকাল ১১:২৭


রক্তিম গোলাপ লাল তুমি কার তরে
তোমার রূপের সুধা রোদ বৃষ্টি সয়ে
রাখিছ ধরিয়া তুমি যুগ যুগ ধরে
একি মানবের লাগি চলিয়াছ বয়ে ?

এত ত্যাগ কোথা পেলে ? রুপের গৌরবে
হয়নি ক্ষুদ্র তোমার সুরভিত প্রাণ ,
কন্টাকাশ্রয়ে হাসিয়া জীবন সৌরভে
বিলাও তুমি তোমার মধুময় ঘ্রাণ ।
পড়েছেনঃ জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৪.৩/৩)
একটা ছবি
২০শে আগস্ট, ২০০৮   সকাল ১১:২৯


মুসল ধারে বৃষ্টি হচ্ছে । ছাতা নিখোজ হওয়ার কারনে বাড়ি থেকে বের হতে পারছিলাম না । অনেকক্ষণ পর বৃষ্টি একটু ধরে এল । একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম । তখনো মোটামুটি বৃষ্টি হচ্ছে ।

রিক্সা থেকে নেমে একটু এগোতেই এক জায়গায় আমার চোখ আটকে গেল । বৃষ্টির মধ্যেই রাজপথে একটি ভিখারিনি শুয়ে শুয়ে ভিক্ষে করছে, আর তার অবুঝ শিশুটি তারই উপর ঘোড় সওয়ার হয়ে দিব্বি....
পড়েছেনঃ ৩৩জন      মন্তব্যঃ ১২টি
পোস্ট রেটিং
(৩.০/২)
তুমি কথা দিয়েছিলে.......
১৯শে আগস্ট, ২০০৮   দুপুর ১২:১৮


অপেক্ষায় আছি সেই দুপুর থেকে ।
অস্থির পায়চারী ।
ঘন ঘন সময় পরিমাপ ।
মুহুর্তগুলো অসহ্য রকমের বড় ।

অপেক্ষার মর্মজ্বালা
আজ বুজে নিলাম কড়ায় গন্ডায় ।
পিছনের পদশব্দে চমকে উঠি
হৃদপিন্ডের কাঁপন দ্রুত হলো,
হলো বুঝি অপেক্ষার অবসান ।

ঘাড় ঘুরিয়েই ফিরিয়ে নিলাম
যত্তোসব-
আমার বিরক্তিতে কারো যায় আসে না ।

-বাদাম লাগবে স্যার
মিনতির অভিব্যক্তি....
পড়েছেনঃ ১৭জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৫.০/৩)
ধন্যবাদ
১৯শে আগস্ট, ২০০৮   রাত ১:০৩
দুদিনেই আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল । আজ ভোর বেলায় রিফাত ভাইয়ের ঘুম ভাঙ্গাতে(বাংলাদেশের ভোর) আমি রিফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি ।

সাথে সাথে একটি অনুরোধ থাকবে এই হ্যাকাররা আবারো আমাদের আক্রমন করতে পারে । এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা, সাথে সাথে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই চাই ।

ধন্যবাদ ।
পড়েছেনঃ ৩৩জন      মন্তব্যঃ ১৬টি
পোস্ট রেটিং
(৩.০/২)
মাদকের নির্মমতা
১৮ই আগস্ট, ২০০৮   বিকাল ৩:২২
চোখের সামনেই আমার একমাত্র ছেলে কাচের আঘাতে নিজেকে ক্ষতবিক্ষত করে শেষ করে দিল । হাহাকার ছাড়া আমরা কিছুই করতে পারলাম না । আশপাশের লোকজন যখন এল, তখন সব শেষ-দরজা ভেঙে পেলাম ছেলের নিথর দেহ । মাদকাসক্ত সন্তানের অপমৃত্যুর ঘটনা এভাবে বর্ণনা করলেন আত্মঘাতী ওয়াজিরের মা আনোয়ারা বেগম ।

ছেলে মাদকাশক্ত হয়ে পড়েছে জেনে বাবা-মা তাদের ১৫ বছরের ছেলেকে স্কুল বন্ধ....
পড়েছেনঃ ২১জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৫.০/১)
ব্লগারদের দৃষ্টি আকর্ষণ
১৮ই আগস্ট, ২০০৮   সকাল ৮:২২
প্যাঁচালীতে আমরা অন্যান্য ব্লগ সাইটের তুলনায় ব্লগার অত্যান্ত কম । হাজার হাজার ব্লগারের সাইট গুলোতে এমন হয় না , অথচ আমরা গুটি কতক ব্লগার মাত্র এখানে ।
আল আমিন গাজিপুর / আল আমীন গাজীপুর, লাভলি সেলিম / লাভলী সেলিম ইত্যাদি নিক নিয়া প্রতিযোগিতা কিংবা একে অপরকে হেয় করার প্রয়াস চলছে ।

আমরা এটার ঘোর বিরোধী । এটা বন্ধ হোক । আমরা নিজেরাই এটা বন্ধ....
পড়েছেনঃ ৪২জন      মন্তব্যঃ ১১টি
পোস্ট রেটিং
(৪.০/৮)
একটি নাম
১৭ই আগস্ট, ২০০৮   বিকাল ৫:১৬


টেবিলের উপর ইতস্তত বিক্ষিপ্ত বইগুলো,
কালো আখরের শৃংখল বদলে যেতে থাকে
অতি ধীরে । মৃদু স্পন্দন হয় হৃদে ।

আলোক শুন্য হয়ে যায় টেবিল ল্যাম্প, একান্ত
সংগোপনে । তবু ইলেক্ট্রিক বাতির মতো জ্বল জ্বল করে
কয়েকটি বর্ণের একটি শব্দ । বন্ধু-বান্ধবের জম জমাট
আসরেও কিছু শব্দ । একটি নাম । অন্যমনস্ক
আমি । মাথায় টোকা আর একঝাক হাস্যরোল ।

ভাবুকতায় ছেদ পড়ে ।....
পড়েছেনঃ ২০জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৪.৩/৬)
আজ কবি শামসুর রহমান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
১৭ই আগস্ট, ২০০৮   সকাল ৭:০৫


তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর ।

তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যান্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে,

তুমি আসবে বলে হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজার হলো । রিকয়েলেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র । - কবি শামসুর রহমান ।

আবার ফিরে এল ১৭ আগষ্ট । ২০০৬ সালের এই দিন সন্ধায়....
পড়েছেনঃ জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৫.০/১)
ভূমিকম্প
১৬ই আগস্ট, ২০০৮   দুপুর ১:২০


সালটা মনে নেই । সম্ভবত ১৯৮৭ । হোষ্টেলে থেকে লেখাপড়া করি । ৮ম কিংবা ৯ম শ্রেণীতে পড়তাম । থাকতাম চার তলা একটা বিল্ডিং এর তৃতীয় তলায় । রাত আনুমানিক আটটা বাজে । মনোযোগ দিয়ে লেখাপড়া করছিলাম । হঠাৎ দেখি আমার টেবিলে থাকা গ্লাসটা পড়ে গিয়ে গড়াচ্ছে, ফ্লোরে পড়ে ভেঙ্গে যাবে মনে করে গ্লাসটা ধরতে গেলাম,কিন্তু এবার যেন কেউ টেবিলটাকে একেবারে কাত করে....
পড়েছেনঃ ১৮জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৩.৩/৩)
ভন্ড পীর
১৬ই আগস্ট, ২০০৮   রাত ১:০৬


ভন্ড পীর, কথিত আধ্যাত্মিক জিন সাধক লিটন দেওয়ান ( ৪০ ) গ্রেফতার হয়েছে । রাজধানীর রমনা থানাধীন কাকরাইলের ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে অভিযান চালিয়ে লিটন দেওয়ান, তার সহযোগী মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ও মোঃ শামীমকে (২০) গ্রেফতার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ।

স্বামী-স্ত্রীর অমিল, ব্যবসায়ে সাফল্য, মনের আশা পূরণ ও বন্ধ্যা মহিলাদের সন্তান লাভের গ্যারান্টি দিয়ে....
পড়েছেনঃ ২৫জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৩.০/৩)
সজবো মোরা নতুন সাজে 'বরকনে'
১৩ই আগস্ট, ২০০৮   বিকাল ৪:৪৯


তোমায় দেখে স্বপ্ন ভাসে মোর চোখে
মনে হয় তোমার সাথে ঘুম লোকে,
হয়েছিলো অনেক কথা মন খুলে
তোমায় দেখে তাইতো ব্যাথা যাই ভুলে ।

এইতো আমার স্বপ্নে দেখা পাগলা সুখ
যার বিরহে হয় উচাটন পাষাণ বুক ,
আমায় তুমি বাঁধলে কেন সুখ সুরে
কিসের জ্বালা উথলে উঠে বুক জুড়ে ।

কিসের স্বপন বুনলে তুমি মোর ভুমে
পড়লে ধরা স্বপন দেবী ঘোর ঘুমে ,
আবার কেন ছল চাতুরী মোর সনে
সাজবো....
পড়েছেনঃ ১৯জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৪.৭/৩)
জ্বিনের সন্তান
১৩ই আগস্ট, ২০০৮   রাত ১২:৩৫


পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা রহমান কর্তৃক সাত সন্তানের পিতা-মাতা দাবির ঘটনা অবশেষে মিথ্যা প্রমাণিত হলো । তারা শিশুদের প্রকৃত পিতা-মাতা নয় । গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগ থেকে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয় গঠিত বেঞ্চে ডিএনএ পরিক্ষার রিপোর্ট হস্তান্তর করা হয়....
পড়েছেনঃ ২৪জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(০.০/০)
অলিম্পিক বিয়ে
১২ই আগস্ট, ২০০৮   রাত ১২:০২


বেইজিং অলিম্পিকের উদ্বিধনী দিনে তিন লাখের বেশী দম্পতি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন । কমিউনিস্ট চীনে একদিনে বিয়ের সর্বোচ্চ রেকর্ড এটি । চীনের বার্তা সংস্থা সিনহুয়া শনিবার রাতে এ তথ্য জানায় । সিনহুয়া জানায়, গোটা দেশে গত শুক্রবার অর্থাৎ ২০০৮ সালে ৮ মাসের ৮ তারিখে কমপক্ষে তিন লাখ ১৪ হাজার ২২৪ কাপল বিয়ের মালা গলায় পরেছেন । এ দিনটিকে অসম্ভব....
পড়েছেনঃ ১৯জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৫.০/১)
বৃষ্টি বিতারক !
১১ই আগস্ট, ২০০৮   রাত ১২:২৬


সূর্য ঢেকে গিয়েছিল মেঘে, আবহাওয়ায় ভেজা অনুভূতি, এই বৃষ্টি শুরু হলো বলে । 'শুরু হলো বলে' বললেই হলো ! অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান না ? বৃষ্টি এলে চলে কী করে ! এতদিন ধরে আলোচিত সেই 'বৃষ্টি বিতারক' যন্ত্র ব্যবহার করে ফেলল চীনা কর্তৃপক্ষ । মুহূর্তেই ছত্রখান হয়ে গেল মেঘ । রাসায়নিক-ভর্তি রকেট শূন্যে উড়ে গিয়ে নস্যাৎ করে দিয়ে এল বৃষ্টির সব ষড়যন্ত্র । কোথায়....
পড়েছেনঃ ১৯জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(১.০/১)
সুখ নিদ্রা !!
৯ই আগস্ট, ২০০৮   বিকাল ৪:৪০


আজ ছুটির দিন । কোন কাজের সিডিউল নাই । অলস সময়গুলো যেন কাটতে চায়
না । টিভি ওপেন করলাম, না মন বসছে না । ভাবলাম সপরিবারে কোথাও বেড়াতে গেলে কেমন হয় ? এক বন্ধু অনেক দিন যাবৎই তার বাড়ীতে যাওয়ার জন্য পিড়াপিড়ি করছে, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়ে উঠেনি । বন্ধুকে ফোন দিলাম । বলল এখনই চলে আয় ।

রওয়ানা হলাম । কিন্তু বাড়ী থেকে বেড়িয়েই দেখতে....
পড়েছেনঃ ২৮জন      মন্তব্যঃ টি
পোস্ট রেটিং
(৩.০/৬)